সংগৃহীত ছবি
বিনোদন

আত্মজীবনী লিখলেন আবুল হায়াত 

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ ও রচনাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা। এবার এই গুণী অভিনেতা নিজের আত্মজীবনী লেখার কাজ শেষ করেছেন। বর্তমানে চলছে প্রচ্ছদ অলংকরণ। সেটির দায়িত্ব নিয়েছেন অভিনেতার মেয়ে অভিনেত্রী ও চিত্রকর বিপাশা হায়াত।

আরও পড়ুন : নায়িকা মাহিকে জিজ্ঞাসাবাদ

আবুল হায়াতের আত্মজীবনীর নাম ‘রবি পথ’। এটি তিনি ১০ বছর ধরে লিখেছেন।

অভিনেতা আবুল হায়াত জানান, আমি আসলে খুবই অলস প্রকৃতির লোক। লিখি, ফেলে রাখি। দেখা গেল, কোনো দিন এক চ্যাপ্টার লিখেছি, কোনো দিন এক পৃষ্ঠা, দুই লাইন, তারপর বহুদিন পড়ে ছিল। এরপর আমার মেয়ে বিপাশা বলল, “বাবা তুমি লেখো না কেন?” আমি বিপাশাকে বললাম, লিখে কী হবে? আমার লেখা তো কোনো ক্ল্যাসিক কিছু হবে না। সে বলে, “ওই সব বোলো না। তোমার লেখা তোমার কাছে শ্রেষ্ঠ লেখা। তোমার জীবনী তোমার চেয়ে ভালো তো কেউ লিখতে পারবেও না। তাই তুমিই লিখবে। মনের তাগিদ থেকে লিখবে। যার ভালো লাগবে না, সে পড়বে না। যার ভালো লাগবে, পড়বে, পাশে রেখে দেবে।” এরপর আমি উৎসাহ বোধ করলাম যে ঠিক আছে, আচ্ছা। অনেকে উৎসাহিত হতেও পারে। সে হিসেবে বলা যায়, অনুপ্রেরণা আমার বড় মেয়ে। তৌকীরও উৎসাহ দিয়েছে। সে বলত, “আপনি লেখেন। যা মনে আসে, লেখেন।” কিছুদিন পরপর জিজ্ঞেস করত, “কত দূর হলো লেখা?” এ বছর তো আমাকে বলেছিল, “আপনার জন্মদিনে যেন অবশ্যই আত্মজীবনী পাই।” আমি ভাবলাম, এবার যদি লেখা শেষ করতে না পারি, তাহলে আর হবে না।

আরও পড়ুন : সৎ থাকলে সফলতা আসবেই

আত্মজীবনী ‘রবি পথ’ প্রকাশিত হবে সুবর্ণ প্রকাশনী থেকে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যেই তা প্রকাশিত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা