সংগৃহীত
শিক্ষা

এমপিওভুক্ত হচ্ছে ১০ হাজার শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি স্কুল কলেজ শূন্যপদ ও নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের আরও প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার।

আরও পড়ুন: কুড়িগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বুধবার (১৭ জানুয়ারি) নিয়মিত এমপিও বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাউশি অধিদপ্তরের এ সভায় দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া ৯ হাজার ৬৫০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিও কমিটি এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সভার সভাপতিত্ব করেন। নতুন এমপিওভুক্তির তালিকায় স্কুলের ৮ হাজার ১৬৩ জন এবং কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

আরও পড়ুন: শীতে স্কুল বন্ধে নির্দেশনা

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, স্কুলের ৮ হাজার ১৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৮৪, চট্টগ্রামের ৫৮৭, কুমিল্লার ৬০৯, ঢাকার ১ হাজার ৩৪৩, খুলনার ৯৪৫, ময়মনসিংহের ১ হাজার ৪৬০, রাজশাহীর ১ হাজার ২৯১, রংপুরের ১ হাজার ২ ও সিলেটের ৫৪২ জন রয়েছেন।

কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৮৬, চট্টগ্রামের ১৩২, কুমিল্লার ১৩০, ঢাকার ১৭১, খুলনার ২০০, ময়মনসিংহের ১৬০, রাজশাহীর ২৭৮, রংপুরের ২২৫ ও সিলেট অঞ্চলের ১০৫ জন।

আরও পড়ুন: ভর্তির আবেদন শুরু ২২ জানুয়ারি

মাউশি সূত্রে জানা যায়, গত কয়েক মাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। ডিসেম্বর মাসের আবেদন নিষ্পত্তি করে তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নতুন এমপিওভুক্তদের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকই বেশি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা