সংগৃহীত
শিক্ষা

ইবিতে ৬ ককটেল সদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাস থেকে ৬ টি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এতে করে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সভা

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে কর্মকর্তাদের কোয়ার্টারে থাকা ইমরান নামের ১ জন দু’টি বস্তু দেখে নিরাপত্তাকর্মীদের জানায়। পুলিশ এসে বস্তু ২ টি উদ্ধার করে। আজ শুক্রবার সকাল ৭টায় অভিযান চালিয়ে আরও ৪ টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিরাপত্তাকর্মীদের তল্লাশি অব্যাহত রয়েছে।

জানা গেছে, ক্যাম্পাসের লালনের পকেট গেটে ২ টি, জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে ২ টি ও বঙ্গবন্ধু হলের ইন্টারন্যাশনাল ব্লকের সামনে ১ টি ককটেল-সদৃশ বস্তু পাওয়া গেছে।

ইবি থানা পুলিশের ওসি মামুন রশিদ জানান, সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি। ককটেল-সদৃশ বস্তু আসলে ককটেল কি না তা পরীক্ষা করা হবে। বিষয়টি নিয়ে আমরা গুরত্বসহকারে কাজ করছি।

আরও পড়ুন: ভিকারুননিসার শাখাপ্রধান বরখাস্ত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, রাতে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তথ্যটি জানতে পারি। এখন পর্যন্ত ৬ টি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশের সহায়তায় সবগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ক্যাম্পাস খোলার পরপর এমন ঘটনা আতঙ্কজনক। স্পেশাল টিম এনে পুরো ক্যাম্পাসে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা