সংগৃহীত
শিক্ষা

ষষ্ঠ-দশম শ্রেণির রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরে ২০২৪ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। ১ শিফট ও ২ শিফটের স্কুলের জন্য আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: বিসিএসে আবেদন পড়ছে কম

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরির সই করা এই রুটিন প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা এই রুটিন প্রকাশ করেছে।

মাধ্যমিকের নতুন রুটিন অনুযায়ী, এক শিফটের স্কুলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর ২ শিফটের স্কুলগুলো চলবে সকাল সাড়ে ৭টা থেকে ৫টা পর্যন্ত। ১ম শিফট সাড়ে ১২টায় শেষ হয়ে দ্বিতীয় শিফট শুরু হবে।

আরও পড়ুন: গ্রেড-১ পদে ২ কর্মকর্তার পদোন্নতি

রুটিনে যেভাবে যেই বিষয় উল্লেখ আছে সেভাবেই ক্লাস নিতে হবে। বিশেষ প্রয়োজনে একই দিনের বিষয়গুলোর পিরিয়ড পারস্পারিক পরিবর্তন করা যাবে। আর রুটিনে ১০ম শ্রেণির অংশ ফাকা রাখা হয়েছে। স্কুলগুলোকে ১০ম শ্রেণির রুটিনের বিষয়গুলো নিজেদের মতো করতে হবে।

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ধারাবাহিকতায় আগামী বছর ৮ম ও ৯ম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে ৬ পিরিয়ড ক্লাস হবে। আগের শিক্ষাক্রমের ১০ম শ্রেণি শিক্ষার্থীদের ক্লাস হবে ৭ পিরিয়ড।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের রুটিন প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।‌

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা