শিক্ষা

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে শিক্ষা ক্যাডাররা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য দূরসহ নানা দাবিতে তিন দিনের কর্মবিরতি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে দেশের সব সরকারি কলেজ, শিক্ষা বোর্ডসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে এ কর্মবিরতি পালন করা হচ্ছে৷

আরও পড়ুন : তৃতীয় বর্ষের ফল প্রকাশ

বুধবার (১১ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় দেশের সরকারি কলেজ, মাদরাসা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পর্যায়ের কলেজসমূহ, অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাসমূহে কর্মরত শিক্ষা ক্যাডাররা নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন : ১৫ অক্টোবর ৪৩’র ভাইভা শুরু

দাবিগুলোতে বলা হয়, শিক্ষা ক্যাডারদের পদ ধীরে ধীরে বিলুপ্ত করে এসব পদে অন্যদের প্রাধান্য দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ খসড়া আইনে শিক্ষা ক্যাডার পদ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া ১৫তম পে-স্কেল বাস্তবায়নে শিক্ষা ক্যাডারদের সর্বোচ্চ পদ রাখা হয়েছে চতুর্থ গ্রেডে। অন্যান্য ক্যাডারদের পদোন্নতি হয় প্রথম গ্রেড পর্যন্ত।

ফলে পদোন্নতি না থাকায় শিক্ষা ক্যাডারদের জন্য রাখা উপরের পদগুলো অন্য ক্যাডার থেকে পূরণ করতে হচ্ছে। এছাড়াও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই খাতের প্রতিটি গুরুত্বপূর্ণ পদগুলোতে শিক্ষা ক্যাডারদের পদ সৃষ্টি করা প্রয়োজন।

আরও পড়ুন : চারটি পরীক্ষা স্থগিত

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী জানান, ‘আমাদের দাবিগুলো অযৌক্তিক নয়। আমি মনে করি, এসব ন্যায্য দাবি পূরণে সরকারেরও স্বদিচ্ছা রয়েছে। তবে এখন পর্যন্ত দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।’

প্রসঙ্গত, গত ২ অক্টোবর একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ৩০ সেপ্টেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরার পাশাপাশি কর্মসূচি ঘোষণা করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা