সংগৃহীত
শিক্ষা
এইচএসসি পরীক্ষা

১৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক প্রত্যাহার

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। একইসাথে দায়িত্বে অবহেলার কারণে ২ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: স্নাতক ১ম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাইলট গার্লস স্কুল ভেন্যুতে এ ঘটনা ঘটে। উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ এইচএসসি (ভোকেশনাল) ইংরেজি ২য় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাইলট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে যাই। এ সময় কেন্দ্রের একটি কক্ষ থেকে ১৪ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে আটক করা হয়। পরে অসদুপায় অবলম্বনের দায়ে তাৎক্ষণিক বহিষ্কার করা হয় তাদেরকে। একইসাথে কক্ষে থাকা ২ শিক্ষককে দায়িত্ব অবহেলা করায় প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: সোহরাওয়ার্দী কলেজের নতুন অধ্যক্ষ রিজভী জামান

পরীক্ষার কেন্দ্রসচিব মো. আব্দুল মান্নান জানান, ইউএনও স্যার সকালে নকল করায় ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন। বহিষ্কৃত পরীক্ষার্থীরা কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী ছিল। দায়িত্বে অবহেলার কারণে কলিমহর জহুরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক স্বপন মণ্ডল ও পাংশা আইডিয়াল গার্লস কলেজ প্রভাষক তাসনিমা খানমকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন ইউএনও।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা