শিক্ষা

৮০ শতাংশ কর্মকর্তা পদে শিক্ষকদের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) ৮০ শতাংশ পদে বিভাগীয় প্রার্থী হিসেবে নিয়োগ পাবেন। এ পদে সরাসরি নিয়োগ পেতে বিভাগীয় প্রার্থী হিসেবে ৪৫ বছর বয়স পর্যন্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের বিজয়গাথা যেন বিকৃত না হয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগের নতুন বিধিমালা থেকে এ তথ্য জানা গেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়।

নিয়োগপ্রক্রিয়ায় বলা হয়, সরাসরি নিয়োগের মাধ্যমে এ পদটি পূরণ করতে হবে। ৮০ শতাংশ পদ বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ২০ শতাংশ পদ উন্মুক্ত প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। এ পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য।

আরও পড়ুন : গণতন্ত্র হুমকির মুখে

এতে আরও বলা হয়েছে, বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বোঝাবে। বিভাগীয় প্রার্থী প্রধান শিক্ষক হলে ন্যূনতম তিন বছর এবং সহকারী শিক্ষক হলে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের মধ্য থেকে যোগ্য কাউকে পাওয়া না গেলে, উন্মুক্ত প্রার্থীদের মাধ্যমে এ পদ পূরণ করা হবে।

অন্যদিকে নতুন বিধিমালায় এটিইও পদে নিয়োগের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

আরও পড়ুন : একদিনে আরও ১২ মৃত্যু, শনাক্ত ২১২৯

তবে প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না বলেও বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা