শিক্ষা

নোয়াখালীতে শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন বর্জন ও অবস্থান ধর্মঘট করেছে ম্যাটস্ শিক্ষার্থীরা।

আরও পড়ুন : রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আসছেন আজ

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে তারা এ অবস্থান ধর্মঘট পালন করে। নোয়াখালী সদর হাসপাতালের ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় বক্তারা, ইন্টার্নশিপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ, বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের দাবি জানান।

আরও পড়ুন : সুদানে সেনাবাহিনীর হামলায় নিহত ৩২

ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি আরিফুল ইসলামের নেতৃত্বে ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদ নোয়াখালী সদর হাসপাতালের সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক সুজন কর্মকার, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদিকা মুনতাহা বিনতে ইউনুস, সদস্য প্রদীপ দেবনাথ এবং সদস্য কৃষ্ণ চন্দ্র দাশ প্রমুখ।

প্রসঙ্গত, একই দাবিতে গত ১৭ আগস্ট মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস্) নোয়াখালীর ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ, বিক্ষোভ প্রদর্শন এবং অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধানসহ নানা কর্মসূচি পালন ও অনির্দিষ্টকাল পর্যন্ত ক্লাস বর্জন করে আসছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা