সংগৃহীত
শিক্ষা
৪৩তম বিসিএস

মৌখিক পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে চলেছে। গত রোববার ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার মোট ১ হাজার ৮৪১ জন উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণরা সকলে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি চলছে, আটক ৪

সোমবার (২১ আগস্ট) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অতিশীগ্রই মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচী দৈনিক পত্রিকা, পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ঢাকার শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ১ম পর্বের এ মৌখিক পরীক্ষা শেষ হবে আগামী ১২ অক্টোবর।

আরও পড়ুন: ঢাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিএসসি বলেছে, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১) সনদ ও সকল কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।

কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে বোর্ডে সব সনদ ও কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। পরে তিনি মৌখিক পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন: নির্যাতনকারীরা আজীবনের জন্য বহিষ্কার

৪৩তম বিসিএসে সকল ক্যাডারে মোট ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

সবশেষ, ২০২১ সালের অক্টোবরে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সারা দেশের কেন্দ্রগুলোতে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা