সংগৃহীত
শিক্ষা

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২৬ মার্চ

স্টাফ রিপোর্টার : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। আর এ কার্যক্রম চলবে ২৮ মার্চ পর্যন্ত।

শিক্ষকরা আন্তঃবিভাগ বদলির আবেদন করতে পারবেন। তবে সিটি কর্পোরেশনে বদলির আবেদন করা যাবে না। অনলাইনে নির্ধারিত সার্ভারে (ttms.dpe.gov.bd) লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে। একইসঙ্গে আগামী ৩১ মার্চের মধ্যে বদলির কার্যক্রম শেষ করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুন : মহিমান্বিত একটি মাস রমজান

বৃহস্পতিবার (২৩ মার্চ) এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আন্তঃবিভাগ (সিটি কর্পোরেশন ছাড়া) শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হতে আবেদন করতে পারবেন।

আদেশে আরো বলা হয়, ২৯ মার্চ উপজেলা শিক্ষা অফিসাররা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। ৩০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি সংক্রান্ত কাজ করতে হবে। আর ৩১ মার্চ বিভাগীয় উপপরিচালকরা বদলির সব কার্যক্রম শেষ করবেন।

আরো পড়ুন : রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে ৩টি শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্ত হিসেবে বলা হয়েছে :

১. শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিলের জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. যাচাইকারী কর্মকর্তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২২ ডিসেম্বর জারি করা সর্বশেষ সংশোধিত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী- শিক্ষকদের বদলির আবেদন ও কাগজপত্র যাচাই করতে হবে। কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। যাচাই করে পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

আরো পড়ুন : মেসির ৮০০, আর্জেন্টিনার জয়

৩. আবেদনকারী শিক্ষকের পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় তাই কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা