শিক্ষা

অডিও'র জেরে আবারো উপাচার্য কার্যালয়ে তালা 

ইবি (প্রতিনিধি) : ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের কণ্ঠস্বদৃশ্য নিয়োগ অডিও ফাঁসের জেরে তার অপসারণের দাবিতে আবারো উপাচার্য কার্যালয়ে তালা লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ে চাকরীপ্রত্যাশী কিছু ছাত্রলীগকর্মী।

আরও পড়ুন: বাবার লাকড়ির আঘাতে ছেলের মৃত্যু

সোমবার (২০ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো তালা লাগিয়ে আন্দোলন করে তারা। তবে আধ ঘন্টা পরেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে গেটের তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করেন ইবি থানা পুলিশ। সেই সাথে ক্যম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

ক্যাম্পাস সূত্রে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালামের চারটি নিয়োগ অডিও ফাঁস হয়৷ যেখানে একজনকে নিয়োগের প্রশ্ন বলে দেয়াসহ নানান কথা বলতে শুনা যায় উপাচার্যকে। তবে এটি একটি ফেইক কনটেন্ট বলে থানায় জিডি করেছেন উপাচার্য।

এদিকে ফাঁস হওয়া অডিও'র জেরে গত শনিবার উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অপসারণের দাবিতে উপাচার্য কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী সাবেক কিছু ছাত্রলীগকর্মী। পরে সোমবার আবারো তালা লাগিয়ে কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকে তারা৷ এসময় সাবেক ছাত্রলীগকর্মী টিটু মিজান ও রাসেল জোয়ার্দ্দারের নেতৃত্বে প্রায় ২০জন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উলিপুরে প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পরে একপর্যায়ে তারা তালা ঝুলিয়ে চলে গেলে সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নির্দেশে তালা ভেঙ্গে ভিতরে তল্লাশি চালায় পুলিশ ও ডিএসবি। কার্যালয়ে ইলেক্ট্রনিক ডিভাইস কিংবা তথ্য আদান প্রদানে ব্যবহৃত গোপন যন্ত্রপাতির উপস্থিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এ তল্লাশি চালায় তারা। তবে কোন কিছু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর প্রসাশন ভবনের সামনেসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এবিষয়ে ইবি থাানার ওসি আন নুর জায়েদ বিপ্লব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আমরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করেছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, আজকে বাসা থেকেই অফিস করেছি। বিষয়টি নিয়ে আমি কোন পেরেশানে যেতে চাই না। তাই বিভিন্ন স্টোকহোল্ডারের সাথে কথা বলেছি। আমাদের আটকালে প্রসাশন আছে, তাদেরকে জানাবো৷

আরও পড়ুন: আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

এদিকে অডিও'র বিষয়টি নিয়ে ব্যাখা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে কর্তৃপক্ষের একটি লিখিত বার্তা দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ব্যাক্তিগত আলাপ-আলোচনা সংযোজন, বিয়োজন করে এটি করা হয়েছে। নিয়োগ বোর্ডটি এখনো অনুষ্ঠিতই হয়নি। তার কোন প্রশ্নপত্রও তৈরি হয়নি। নিয়োগ বোর্ডের সকলের উপস্থিতিতেই পরীক্ষার ঠিক পূর্ব মূহুর্তে এটা করা হয়। ইউজিসি চাইলে বিষয়টি খতিয়ে দেখতে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা