শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বাংলা ছোটগল্পে কৃষক বিদ্রোহ ও কৃষক আন্দোলন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: রেলওয়ের তিন প্রকল্পের উদ্বোধন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সারে ১১ টার দিকে সেমিনারটি শুরু হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহমেদুল বারী, প্রবন্ধ উপস্থাপন করেন কলকাতার দমদম মতিঝিল কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মৈত্রেয়ী সরকার, শুভেচ্ছা বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন মুশাররাত শবনম,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো.সাহাবউদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। পুরো সেমিনারের সঞ্চালনায় ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ইফ্ফাত আরা ইভা।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

সেমিনারটিতে কৃষক বিদ্রোহ ও কৃষক আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়। আলোচনায় মৈত্রেয়ী সরকার ময়মনসিংহ জেলাকে একটি আন্দোলনের জেলা বলে আখ্যায়িত করেন। এছাড়া তিনি তেভাগা আন্দোলন, অপারেশন বর্গা,গারো আন্দোলনের ইতিহাস ও পটভূমি তুলে ধরেন।বাংলাদেশের সাহিত্যিকদের যেসব ছেটগল্পে কৃষকদের দুঃখ,দারিদ্র্যের কথা আছে সেসব বিষয়েও আলোচনা করেন।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তিনি বলেন, দীর্ঘদিনের চাপিয়ে দেওয়া নিয়মে আমরা যখন অভ্যস্ত হয়ে পড়ি এর থেকে একসময় একটা বিরাট স্ফুলিঙ্গের সৃষ্টি হয়।

আরও পড়ুন: জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা

সেমিনারের আলোচক প্রফেসর মোঃ সাহাবউদ্দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের সহযোগিতার জন্য মৈত্রেয়ী সরকারের মাধ্যমে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন,বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা আরো প্রসারিত করবো। বিভিন্ন মনিষীগণ যেমন কৃষকদের শ্রদ্ধা করতেন আমরাও তাদের শ্রদ্ধা জানাবো।

সেমিনারের সভাপতি প্রফেসর আহমেদুল বারী বলেন, বাংলাদেশের জিডিপির ৪৩ শতাংশ আসে কৃষি খাত থেকে।বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার মূলেও রয়েছে কৃষকদের অবদান।
কৃষকদের অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা