শিক্ষা

কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত

সান নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একঘণ্টা পরীক্ষা চলার পর তা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: দেশে টাকার সংকট রয়েছে

রোববার (৬ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

জানা গেছে, ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য পুরানো সিলেবাসে প্রশ্নপত্র বিতরণ করা হয়। আর পুরাতনদের জন্য নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয় বলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কারিগরি শিক্ষা বোর্ড।

অন্যদিকে, পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনির্বার্যকারণবশত স্থগিত হলো। পরবর্তীতে এ পরীক্ষা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান গণমাধ্যমকে বলেন, আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু ভুল করে পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে। আগামী দুই- এক দিনের মধ্যেই আবার নতুন প্রশ্নপত্র তৈরি করে তারিখ ঘোষণা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা