ভিকারুননিসার নির্বাচন স্থগিত
শিক্ষা

ভিকারুননিসার নির্বাচন স্থগিত

সান নিউজ ডেস্ক : রাজধানীর ঐতিহ্যবাহী বিখ্যাত শিক্ষা পরিবার ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিত করা হয়েছে। চলতি বছরের ৪ নভেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : উলিপুরে শিক্ষক দিবস পালিত

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (শিক্ষা শাখা) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার শাহনাজ সুলতানা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন- ২০২২ এর সব কার্যক্রম স্থগিত করা হলো।

আরও পড়ুন : প্রশ্নফাঁস থেকে বিরত থাকার আহ্বান

জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক ভোটার তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে দাবি করে নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী তানিয়া শর্মী নির্বাচনে স্থিতি অবস্থা জারি করেন।

ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য স্কুল।

আরও পড়ুন : ফেসবুক ব্যবহারে শিক্ষকদের প্রতি ৯ নির্দেশনা

১৯৫২ সালে তৎকালীন পাকিস্থানের পূর্ব পাকিস্তান প্রদেশের (বর্তমানে স্বাধীন বাংলাদেশ) গভর্নর ফিরোজ খান নুনের সহধর্মিনী ভিকার উন নিসা নূন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন ও তার নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে।

ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের নামকরা স্কুলগুলোর মধ্যে অন্যতম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা