ফাইল ছবি
শিক্ষা

এসএসসি এপ্রিলে, জুনে এইচএসসি

সান নিউজ ডেস্ক: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হতে পারে স্বাভাবিক সময়ের চেয়ে দুই মাস পরে।

আরও পড়ুন: সহযোগিতা চায় বাংলাদেশ-নেপাল

এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে আয়োজন করা হতে পারে জুনে।

সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের শেষের দিকে আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করা হয়েছে। এর দুই মাস পর অর্থাৎ জুনের শেষের দিকে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষা আয়োজনের সময় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার রোববার (১৬ অক্টোবর) গণমাধ্যমকে বলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হবে। নির্ধারিত সময়ের চাইতে দুই মাস করে পিছিয়ে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের আরেক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত রয়েছে। এর দুই মাস পর জুনের শেষে সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এভাবে খসড়া পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে সেটি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: বাইডেনকে পরামর্শ দেওয়ার কেউ নেই

এদিকে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি-সমমান পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ১৯ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হবে। সেদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা