বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত
শিক্ষা
যশোর বোর্ড

বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

সান নিউজ ডেস্ক : যশোর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত করা হয়েছে ২০২২ সালের এসএসসি’র বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের (১০২) বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা।

আরও পড়ুন : ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে আগামী ১৭-০৯-২২২ তারিখে (শনিবার) অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত বিষয়ের শুধু সৃজনশীল (CQ) পরীক্ষা হবে (সকাল ১১টা হতে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত)।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

আরও পড়ুন : পাকিস্তানপ্রীতি অত্যন্ত দুঃখজনক

এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে চলতি বছরের স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে। এদিন বেলা ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় সমাপ্ত হয়।

এ পরীক্ষায় মাদরাসা (দাখিল) এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

দেশজুড়ে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন : লুহানস্কে বোমা হামলায় জেনারেল নিহত

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন শিক্ষার্থী রয়েছে। দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষা দিচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এ ঘটনায় ১৭ জুন (শুক্রবার) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। সূত্র : বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা