শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষায় গড় উপস্থিতির হার ৮৮ শতাংশ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন ইউনিটে অনুষ্ঠিত এই পরীক্ষায় গড় উপস্থিতির হার ৮৮ দশমিক ২৩ শতাংশ। গত ২৫ জুলাই ( 'সি' ইউনিট), ২৬ জুলাই ( 'এ' ইউনিট) এবং ২৭ শে জুলাই ('বি' ইউনিট) এই তিন দিন এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ জুলাই সকাল ৯ টায় প্রথম শিফটের 'সি' ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ বুধবার 'বি' ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়। 'সি' ও 'এ' ইউনিটের চারটি ও 'বি' ইউনিটের তিনটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার- রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় এলাকাবাসী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রশাসন, বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার, বিভিন্ন ছাত্র সংগঠনসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, রাজশাহী চেম্বার অব কমার্স ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।'

আগামীতেও বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে অনুরূপ সহযোগিতা পাওয়া যাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা পড়েছিল। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা