আটক তিনজনের ১বছরের কারাদণ্ড
শিক্ষা
রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি

আটক তিনজনের ১বছরের কারাদণ্ড

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে ঢাবি শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন : পুলিশকে আধুনিক করতে চাই

পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাদের এই কারাদণ্ড দেন। পরে তাদেরকে র‍্যাবের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, মো. এখলাসুর রহমান ও জান্নাতুল মেহজাবিন এবং বায়োজিদ খান।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী ছিলেন তামিম হাসান লিমন নামের এক শিক্ষার্থী। তার সিট পড়েছিল এম. এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে ২২২ নম্বর কক্ষে। তার পরিবর্তে প্রক্সি দিতে আসে এখলাসুর। পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

আরও পড়ুন : করোনায় আরও ৪ জনের ‍মৃত্যু

অপরদিকে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে সিট পড়ে তানভীর আহম্মেদ নামে এক শিক্ষার্থীর। যার রোল নম্বর-৩৯৫৩৪। তবে তার পরিবর্তে বায়োজিদ খান নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফোকলোর বিভাগের শিক্ষার্থী প্রক্সি দেন। তার বাসা টাঙ্গাইলে।

দুপুরে তৃতীয় শিফটের পরীক্ষায় জান্নাতুল মেহজাবিন নামে ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীকে আটক করা হয়। সে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জের বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে। তিনি মোছা: ইশরাত হোসেন (৬২৮২৮) এর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

আরও পড়ুন : চোখ বন্ধ রাখলে হবে না

এ বিষয়ে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রক্টর অফিসে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরীক্ষাকেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা