চবিতে ভর্তির আবেদন 
শিক্ষা

চবিতে ভর্তির আবেদন 

সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন করেছেন ১ লাখ ৬৯ হাজার ১০৪ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন শিক্ষার্থী। আবেদনের শেষ তারিখ ৩ জুলাই হলেও তা বাড়িয়ে ৮ জুলাই পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন: বাসভবন থেকে উদ্ধার দেড় কোটির বেশি রুপি

৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৬৯ হাজার ১০৪ জন শিক্ষার্থী। যেখানে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চূড়ান্ত আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।

চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের মধ্যে 'এ' ইউনিটে ৫৯ হাজার ৯৫১ জন, 'বি' ইউনিটে ৩৯ হাজার ৩৭৫ জন, 'সি' ইউনিটে ১১ হাজার ৬৫৭ জন, 'ডি' ইউনিটে ৪২ হাজার ৭৭৫ জন। এ ছাড়া উপ ইউনিট বি-১ এ- ৩ হাজার ৪৯৬ জন এবং ডি-১ এ- ৩ হাজার ৮৫০ জন আবেদন করেছেন।

পরীক্ষার সময়সূচি : আগামী ১৬ ও ১৭ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা, ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট, সর্বশেষ বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পদ্ধতি : ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (বহুনির্বাচনি) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

বিভাগ পরিবর্তনের সুযোগ : এবারও শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষায় মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছুরা যোগ্যতা অনুযায়ী বিভাগ পরিবর্তন করতে পারবেন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ৮০ শতাংশ বর্জ্য অপসারণ

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এ ছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি ১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি ১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে। ওয়েবসাইট লিংক : (https://admission.cu.ac.bd/)।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা