'গোল্ড বাংলাদেশ'র সভাপতি তাছমিয়া, সম্পাদক আশফাক
শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

'গোল্ড বাংলাদেশ'র সভাপতি তাছমিয়া, সম্পাদক আশফাক

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাচীনতম বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) ২০২২-২৩বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে একটি মহল

ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাছমিয়া হককে সভাপতি ও পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আশফাকুর রহমানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাওদা জামান রিশা।

রোববার (৩রা জুলাই) রাত ৮ টায় এক ভার্চুয়াল সভায় এই কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনা করেন গোল্ড বাংলাদেশের মডারেটর, রাবি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ফাহমিদা বেগম মিনা, আফরিন জাহান তনিমা, আমির হামজা সুমন, মারুফ হোসেন, সাইফ উদ্দিন, লিখন আহমেদ, তোফাজ্জল ইসলাম।

আরও পড়ুন : ১২ মৃত্যুতে ফের আতঙ্কে দেশ!

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরেফা আফরিন (সার্বিক), খুশিতা রহমান জেনভী (প্রশাসনিক), মাহদি হাসান নূর (ইংরেজি বিতর্ক), মামুনুজ্জামান স্নিগ্ধ (বাংলা বিতর্ক)। সংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার লতা, সহ সংগঠনিক সম্পাদক রুবাইয়া জান্নাত বৃষ্টি, তাবাসসুম জান্নাত, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ নীল, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ নাদিম। কোষাধ্যক্ষ বিনীতা বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক আফসানা ইসলাম,এম.এ. আজিজ, ইসরাত জাহান প্রীতি, রুকাইয়া খানম রিক্তা। পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান ও মোঃ আহসান হাবীব জিসান। কর্মশালা বিষয়ক সম্পাদক শতাব্দী নন্দী। প্রচার সম্পাদক মোঃ সুলাইমান, শাম্মী আকতার যুথি, মোঃ সাগর হোসাইন, মাহবুব আলম মোহন। জন সংযোগ বিষয়ক সম্পাদক সনাতন রয় সপ্নীক, প্রসেনজিৎ পাইন, সামান্তা হক। তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল ফরাজী মারুফ, মোঃ জোবায়েদ হোসেন। গবেষণা বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ, সুমাইয়া ইসলাম শোভা চৌধুরী। সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম, তাজরীন মাহমুদ পৌষী, নুসরাত আখি।

এর আগে, সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সংগঠনটির প্রধান সমন্বয়ক তাছমিয়া হক এর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক মোঃ আশফাকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোল্ড বাংলাদেশের মডারেটর এবং রাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম।

আরও পড়ুন : ঈদে মানতে হবে ১২ নির্দেশনা

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী এবং সক্রিয় বিতর্ক সংগঠন হিসেবে গোল্ড বাংলাদেশ সেই ২০০৫ সাল থেকে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিয়মিত বিতর্ক চর্চাকে উৎসাহিত করে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাবার চেষ্টা করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতা বজায় রাখায় সংগঠনের প্রত্যেকটি সদস্যকে সাধুবাদ জানাই। বিতর্কের মতো একটি সৃষ্টিশীল শিল্পের চর্চার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজের আত্মউন্নয়নের পথ খুঁজে ফেরা।'

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম মডারেটর এবং রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুন আব্দুল কাইয়ুম, গোল্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী সফিকসহ প্রমুখ।

সভা শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে "৬ষ্ঠ গোল্ড বাংলাদেশ জাতীয় বিতর্ক উৎসব ২০২২" এর আয়োজনের ঘোষণা দেয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা