শিক্ষা

পরমাণু শক্তি কমিশনের সহযোগিতা পাবে জবি

মোঃ ইয়াছিন ইসলাম, জবি: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মাঝে গবেষণা সহযোগিতার জন্য সমঝোতা স্মারক চুক্তি (Memorandum of Understanding -MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর কার্যালয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসুদ কামাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর পক্ষে কমিশনের সদস্য (পরিকল্পনা) ড. এম. আজিজুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) ড. সৈয়দ মোহাম্মদ হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. পরিমল বালা স্বাক্ষী হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ও পরিচালকবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্বিবদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পানির দাম বাড়াতে চায় ওয়াসা

এই চুক্তি আওতায় একাডেমিক ও বৈজ্ঞানিক সহায়তা বিনিময়; যৌথ গবেষণা কার্যক্রম ও গবেষণা প্রকাশনার উদ্যোগ গ্রহণ; গবেষণার জন্য সক্ষমতা বৃদ্ধি ও পরীক্ষাগার স্থাপন; পারষ্পরিক সম্পর্কযুক্ত বিষয়ের উপর যৌথ সেমিনার, সম্মেলন বা কর্মশালার আয়োজন; প্রকাশনা, প্রতিবেদন, অন্যান্য একাডেমিক উপকরণ ও তথ্য বিনিময়সহ বিভিন্ন সুবিধা পাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।

এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরীক্ষাগার ব্যবহার এবং প্রশিক্ষণের সুবিধা লাভ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা