ছবি-সংগৃহিত
শিক্ষা

জাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

অধ্যাপক রাশেদা আখতার বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে আবাসিক হলসমূহ খোলা রাখা হবে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করবে। ফাইনাল পরীক্ষা ছাড়া অনলাইনে চলবে সব শিক্ষা কার্যক্রম।

যেসব বিভাগের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে শুধু ভাইভা বাকি আছে তারা অনলাইনে ভাইভা নেবে। ক্লাস, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি অনলাইনে গ্রহণ করা যাবে। ইতোমধ্যে যেসব পরীক্ষার রুটিন হয়েছে তাদের নতুন করে রুটিন দেওয়া হবে।

তিনি আরও বলেন, ৬ ফেব্রুয়ারির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে অনলাইন নীতিমালা প্রয়োগ করে ফাইনাল পরীক্ষাসমূহ সমাপ্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে। তবে ভেতরে বসে কেউ পড়তে পারবে না। শিক্ষার্থীরা গ্রন্থাগার থেকে শুধুমাত্র বই দেওয়া-নেওয়া করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা-২টা পর্যন্ত খোলা থাকবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা