শিক্ষা

রাবির সহকারী প্রক্টর পদে নতুন চার মুখ

নিজস্ব প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে নতুন চার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত একটি আদেশে আগামী তিন বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরণজিত মহলদার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাকিমুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইকা কবির নিতু, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চারজন সহকারী প্রক্টরের মেয়াদ পূর্ণ হয়েছে। এই চারজনের স্থলে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরণজিত মহলদার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাকিমুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইকা কবির নিতু, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেনকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। বৃহস্পতিবার দুপুরের দিকে এই চার শিক্ষক তাদের পদে যোগদান করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা