ঢাবির ৬ লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল
শিক্ষা

ঢাবির ৬ লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা শারমিনের সই করা ভুলে ভরা একটি বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে৷

বুধবার (১৩ অক্টোবর) চেয়ারম্যান সই করা ৬ লাইনের একটি বিজ্ঞপ্তিতে অন্তত ২২ বানানে ভুল পাওয়া গেছে৷

বিষয়টি স্বীকার করেছেন অধ্যাপক শায়লা৷ বিভাগের অফিস সহকারী ভুল করেছেন বলে তিনি জানান। তিনি বলেন, 'সই করার সময় ভুলগুলো খেয়াল করিনি।'

অধ্যাপক ড. শায়লা শারমিন বলেন, 'বিজ্ঞপ্তিতে বানান ভুল হয়েছে, সে সম্পর্কে আমি অবগত৷ সই করার সময় খেয়াল করিনি৷ ভবিষ্যতে আরও সতর্ক হবো৷ এজন্য আমি ক্ষমাপ্রার্থী।'

আলোচিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে নৃবিজ্ঞান বিভাগে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে৷ বিভাগের শিক্ষার্থীদের অন্তত করোনার প্রথম ডোজ টিকাগ্রহণের সনদ বা কার্ড দেখিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে বলা হয়েছে৷ মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে আসতে হবে৷

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অক্টোবর থেকে বিভাগ এবং ইনস্টিটিউটগুলো চাইলে সশরীরে ক্লাস পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে৷

তবে, করোনা পরিস্থিতিতে সশরীরে এবং অনলাইন দুই মাধ্যমে ক্লাস-পরীক্ষা নিতে হবে৷ এ ক্ষেত্রে সশরীরে কমপক্ষে ৬০ শতাংশ ক্লাস পরীক্ষা নিতে হবে৷

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা