শিক্ষা

আন্দোলনেও সিলেবাস সংক্ষিপ্ত হবে না  

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনেও এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আগামী বছরের সিলেবাস ইতোমধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে। তার ওপরে পাঠদান শেষে পাবলিক পরীক্ষা নেওয়া হবে। আগামীতে শিক্ষার্থীরা আন্দোলন করলেও সেটি আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই।

বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছরও আগামী বছরের এসএসসি এইএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে।

সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও দুর্নীতি প্রতিবেদন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি, এ বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি। দ্রুত সময়ের মধ্যে টিআইবির প্রতিবেদন বন্দিনী সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে সার্বিক বিষয় তুলে ধরা হবে।

এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে। এতে করে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। সে কারণে নেগেটিভ নিউজ এর পাশাপাশি পজিটিভ নিউজকে গুরুত্ব দিয়ে তা প্রকাশ করতে হবে। মানুষ সকালে ঘুম থেকে উঠে পজিটিভ নিউজ পড়লে তার দিনটি ভালো কাটবে, দিনে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা