শিক্ষা

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদারের মরদেহ গোপালগঞ্জে তাঁর বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টায় তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গোপালগঞ্জ জেলা পুলিশের এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিতোষ হালদার গোপালগঞ্জ জেলার সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়নের ভূপেন হালদারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষককেরা।

পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। বাড়িতে কয়েক পাতা সুইসাইড নোটও পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে একই ব্যাচের শিক্ষার্থী রাফসান জানি খান বলেন, উনি আমাদের দুই বছরের সিনিয়র ছিলেন। বিভিন্ন সমস্যার কারণে তিনি পুনঃ ভর্তি হয়ে আমাদের সঙ্গে ছিলেন। তিনি দরকার ছাড়া আমাদের সঙ্গে কথা বলতেন না। সিনিয়র হওয়ায় আমরাও তেমন জোর করে সম্পর্ক করতে যেতাম না। আমাদের ধারণা, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। খুবই অসাধারণ মানুষ ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, অমিতোষ হালদারের বিষয়ে আমি কিছুক্ষণ আগেই জেনেছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা