শিক্ষা

অ্যাসাইনমেন্টের সঙ্গে টাকা-পয়সার সম্পর্ক নেই

সান নিউজ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সঙ্গে টাকা-পয়সার কোনো সম্পর্ক নেই বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর ফি বেশি জমে গেলে তা কিস্তি আকারে পরিশোধের ব্যবস্থা করা যায় বলেও তিনি জানান।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) চাঁদপুর সার্কিট হাউসে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘দীর্ঘ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। অনেক শিক্ষার্থী হয়তো টিউশিন ফি দেয়নি। এখন সেই ফি যদি বেশি হয়ে যায়, কিস্তিসহ অন্য রকম কোনো ব্যবস্থা করা যেতে পারে। যাদের সমর্থ আছে তারা অবশ্যই সেই ফি দিয়ে দিবেন।’’

দীপু মনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সকলকে কাজ করতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনও কাজ করে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদেরও এই দিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য সচেতনতা শুধুমাত্র ডেঙ্গু কিংবা কোভিডের জন্যই নয়, ডেঙ্গু তো প্রতিবছরই থাকে। কোভিডের সাথে কতদিন থাকতে হয় সেটারও ঠিক নেই। শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, একটি সুস্থ সুন্দর জীবনের জন্য আমাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থবিধি মেনে চলতে হবে।

এ সময় চাঁদপুর-২ আসনের সাংসদ নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা