মেডিকেল কলেজে পাঠদান চলছে
শিক্ষা

মেডিকেল কলেজে পাঠদান শুরু 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (১৩ সেপ্টেম্বর) খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজসহ সকল চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আপাতত সব বর্ষের ক্লাস সশরীরে হবে না। সেই সঙ্গে চলমান থাকবে অনলাইন ক্লাস। এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শ্রেণিকক্ষে পাঠদান ও আবাসিক হলে উঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

রোববার ঢামেক ছাত্রাবাস ডা. ফজলে রাব্বী হলের তত্ত্বাবধায়ক ডা. হাসানুর রহমান বলেন, করোনাভাইরাসের মধ্যেও আমরা হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। তবে ১৫ দিন ধরে হল সংরক্ষিত রেখেছি। শিক্ষার্থী নয়-এমন কাউকে হলে থাকতে দেওয়া হবে না। করোনার পাশাপাশি দেশে ডেঙ্গির প্রকোপ চলছে, তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার গতি বাড়ানো হয়েছে। সব কাজ শেষে শিক্ষার্থীদের আবাসিক হলে তোলা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের অধিকাংশ শিক্ষার্থী দুই ডোজ টিকা পেয়েছে। তবে আমাদের একটা সমস্যা হলো-একদল শিক্ষার্থীর ফাইনাল ভাইভা চলছে। সেজন্য আমরা জোরালোভাবে মুভমেন্ট করতে পারছি না। এটা হয়তো বা ১০-১৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তখন আর কোনো সমস্যা থাকবে না।

সার্বিক প্রস্তুতির বিষয়ে ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবাসিক হলে শিক্ষার্থীরা উঠছেন। ক্লাস রুটিনও করা হয়েছে। আমরা আপাতত লেকচার ক্লাসগুলো অনলাইনে নেব। আর টিউটোরিয়াল, প্রাক্টিক্যাল ক্লাসগুলো নেব সশরীরে। এক্ষেত্রে ছোট ছোট গ্রুপে করা হবে।

তিনি আরও বলেন, অনেক সময় হলের বড় রুমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উঠতে হয়। তাই আমরা রুমগুলোয় শতকরা ৩০ ভাগ শিক্ষার্থীকে স্থান দিচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের আমরা হোস্টেলের বাইরে না যাওয়া এবং বাইরের খাবার না খাওয়ার অনুরোধ করেছি।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরের মার্চে অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সব মেডিকেল কলেজও বন্ধ করা হয়।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা