আইসোলেশন
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে আইসোলেশন রুম

নিজস্ব প্রতিবেদকঃ প্রায় দেড় বছরের অপেক্ষা। সুনির্দিষ্টভাবে বললে ১৭ মাস ২৪ দিন। আরও সুনির্দিষ্টভাবে বললে ৫৪৩ দিনের বিরতিতে আটকে গিয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) সারাদেশে খুলছে স্কুল-কলেজ। এতে সংক্রমণের কিছুটা ঝুঁকি দেখছেন শিক্ষার্থীর অভিভাবকরা। এই জন্য রাজধানীর বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আইসোলেশন রুম’ প্রস্তুত করে রাখা হয়েছে।

শিক্ষার্থীরা লেখাপড়া করতে শিক্ষাপ্রতিষ্ঠানে অসুস্থ হয়ে পরলে তাকে আইসোলেশন রুমে রাখা হবে বলে জানা যায়। রাজধানী ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয় মাথায় রেখে ‘আইসোলেশন রুম’ করেছে।

সরেজমিনে দেখা গেছে, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিচতলায় একটি রুমে ‘আইসোলেশন রুম’ প্রস্তুত সম্পূর্ণ। আইসোলেশন রুমের একপাশে একটি বেড রাখা এবং অন্য পাশে একটি টেবিল ও চেয়ার। যেখানে বসবেন চিকিৎসক। এমনকি আনা-নেওয়ার জন্য রয়েছে হুইলচেয়ার।

বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম জানান, 'শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি। এরপরও কোনো শিক্ষার্থী যদি অসুস্থতাবোধ করে তাদের দ্রুত আইসোলেশনে ব্যবস্থা নেওয়া হবে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা