শিক্ষা
৩ ঘণ্টা অবরোধের পর 

নীলক্ষেতে স্বাভাবিক হলো যান চলাচল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নীলক্ষেত মোড়ে চার দফা দাবিতে দীর্ঘ ৩ ঘণ্টা অবরোধ করে রাখার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে চলা অবরোধ দুপুর ২টায় তুলে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারের সঙ্গে তার কার্যালয়ে চার দফা দাবির বিষয়ে কথা বলেন সাত কলেজের শিক্ষার্থীদের চার জন প্রতিনিধি।

আলোচনায় সাত কলেজ সমন্বয়ক দ্রুত বিশেষ পরীক্ষা গ্রহণের বিষয়টি নিশ্চিত করলে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষার্থীরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ স্যার আমাদের আশ্বাস দিয়েছেন যে সুবিধাজনক সময়ে আমাদের গণহারে অকৃতকার্য বিষয়ে বিশেষ পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। তাই আমরা আপাতত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছি।

অপরদিকে, শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর স্বাভাবিক হয় এই এলাকার যান চলাচল। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার ইহসানুল ফেরদৌস বলেন, সকাল থেকে সড়ক অবরোধের পর শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা ইতোমধ্যেই নীলক্ষেতের অবরোধ ছেড়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেওয়ার।

আন্দোলনের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত বাকি ছয়টি কলেজ থেকে আলাদা আলাদাভাবে শিক্ষার্থীদের ফলাফলের হিসাব এবং কোনো প্রস্তাবনা আমি পাইনি।

তারা (আন্দোলনকারী শিক্ষার্থীরা) অকৃতকার্য শিক্ষার্থীদের যে সংখ্যাটি বলছে সেটি আদৌ কতটুকু নিশ্চিত সংখ্যা সেটিও আমার জানা নেই। সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বারবার বলছি সংশ্লিষ্ট কলেজ এবং সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে এবং তাদের প্রস্তাবনা পাঠাতে। যেন আমরা সেটি বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাতে পারি।

উল্লেখ্য, সাত কলেজের স্নাতক ২০১৫-১৬ সেশনের গণহারে ফেলের কারণ উন্মোচন, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা পরিহার করাসহ মোট চার দফা দাবিতে মিরপুর রোডের নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

দাবিসমূহ হলো-

১. চতুর্থ বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা সঠিক ভাবে পুনঃমূল্যায়ন করতে হবে অথবা শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ প্রদান করতে হবে।

২. সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ক্লাস যাচাই।

৩. শিক্ষার্থীদের যেকোনো ধরনের একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করা।

৪. সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ এবং বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা