শিক্ষা

বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নেয়ার মেয়াদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের করোনার টিকার জন্য আবেদন গ্রহণের মেয়াদ আরও চার দিন বাড়িয়ে আগামী ৩১ জুলাই (শনিবার) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের টিকার আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে মঙ্গলবার (২৭ জুলাই) একটি পরিপত্র জারি করা হয়। এতে শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ২৭ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন নেওয়ার বিষয়টি যুক্ত করা হয়।

টিকার আবেদনের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপযুক্ত সময়সীমার মধ্যে টিকার জন্য আবেদন করার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের করোনার টিকার জন্য আবেদন শুরু হয় গত ১৩ জুলাই, যা শেষ হওয়ার নির্ধারিত তারিখ ছিল মঙ্গলবার (২৭ জুলাই)। আবেদনের শুরুর দিন থেকে ২১ জুলাই পর্যন্ত যে গুগল ফর্মে নেওয়া হয়েছিল সেটি গত ২২ জুলাই প্রযুক্তিগত ত্রুটির জন্য পরিবর্তন করা হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা