শিক্ষা

রাবিতে জাতীয় জীববিজ্ঞান উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আরইউএসসি জাতীয় জীববিজ্ঞান উৎসব শুরু হয়েছে। ‘জীবনের আমন্ত্রণে এসো মিলি প্রাণের উৎসবে’ শ্লোগানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উৎসবটির আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

সোমবার (২৬ জুলাই) উৎসবের প্রথম দিন বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া ‘প্রয়োজন নয়, উন্নয়নই বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী’ প্রতিপাদ্যে ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি দল।

বিতর্কে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নোমান সুমন। বিচারক হিসেবে ছিলেন রাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান, সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুল ইসলাম মুন, ঢাবির সার্জেন্ট জহুরুল হক হল ডিবেট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ আরমান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি ইশতেহার আলী বলেন, ‘উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হবে বায়োলজি অলিম্পিয়াড। অনুষ্ঠান উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম।

প্রধান অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিজ্ঞান লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহা পরিচালক মুনীর চৌধুরী।

এছাড়া পপুলার সায়েন্স টক অংশে প্রধান আলোচক হিসেবে থাকবেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট অ্যান্ড বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা