শিক্ষা

নিজস্ব ব্যবস্থায় বাড়ি ফিরছে ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে আটকা পড়ে। কুমিল্লা জেলার শিক্ষার্থীরা নিজেদের ব্যবস্থাপনায় বাড়ি ফিরেছেন।

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে কুমিল্লার উদ্দেশে দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে তিনটি বাস ছেড়ে যায়।

‘কুমিল্লা পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্লাটফর্ম শিক্ষার্থীদের ঈদযাত্রায় ভোগান্তি লাঘবে এ উদ্যোগ নেয়। এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘কুমিল্লা পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর অন্যতম সংগঠক জহিরুল ইসলাম।

তিনি জানান, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কয়েক দফা আবেদন করেও সাড়া মেলেনি। অবশেষে নিজ উদ্যোগেই আমরা তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি।

এই উদ্যোগে এগিয়ে আসেন ঢাবির প্রাক্তন শিক্ষার্থী ও অতিরিক্ত পুলিশ সুপার (র‍্যাব) মো. খোরশেদ আলমও। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মধ্য থেকে কেউ কেউ বিসিএস ক্যাডার হবে, অনেকে বড় বড় চাকরি করবে, ব্যবসা করে প্রতিষ্ঠিত হবে। তখন তোমাদের জুনিয়রদের প্রতি লক্ষ্য রেখো। সবার ঈদযাত্রা শুভ হোক।

এর আগে গত ১৩ জুলাই সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বরাবর বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা চেয়ে আবেদন করেন। আবেদনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহনের মাধ্যমে রাজধানীতে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি জানান। যদিও শিক্ষার্থীদের বাড়ি পোঁছে দিতে কোনো ধরনের উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের নিরাপদে বাসে করে বাড়ি পোঁছে দিচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা