শিক্ষা

করোনায় প্রাণ গেল ড. মতীনের 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রথিতযশা দার্শনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার সকাল ৬টায় রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম হারুনার রশীদ (হারুন রশীদ)।

আব্দুল মতীনকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকার ধিতপুরে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী হাসিনা মতীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।

ড. আবদুল মতীন ১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ভালুকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে বি.এ অনার্স ও ১৯৫৭ সালে এম.এ ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালের ১ জুলাই তিনি ঢাবি দর্শন বিভাগে সিনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০০০ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৮ সালে কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ এবং ১৯৬৯ সালে টরোন্টো বিশ্ববিদ্যালয় থেকে Correspondence Theory of Truth বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া ড. মতীন কমনওয়েলথ ফেলো হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি An Outline of Philosophy, যুক্তির আলোকে, প্রতীকী যুক্তিবিদ্যা, দর্শন সাহিত্য ও সংস্কৃতি-সহ বেশকিছু মৌলিক গবেষণা গ্রন্থ এবং অনুবাদ গ্রন্থ রচনা করেন। ‘দুই পৃথিবী’ নামক তার একটি কবিতার গ্রন্থও রয়েছে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত জার্নালে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি Philosophy and Progress সহ বেশকিছু জার্নাল সম্পাদনা করেন এবং উচ্চতর মানববিদ্যা ও গোবিন্দ দেব গবেষণা কেন্দ্রের পরিচালক এবং দর্শন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক আবদুল মতীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুক্রবার এক শোকবাণীতে উপাচার্য আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া, তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা