শিক্ষা

ঢাবির বন্ধ হলে অবস্থানের আলামত, সিলগালা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলের তিনটি কক্ষে লোকের অবস্থানের আলামত পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহবাগ থানার পুলিশ। তবে কক্ষে কাউকে পাওয়া যায়নি।

ওই তিন কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানের খবরে শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও পত্রিকায় প্রকাশিত তথ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহবাগ থানার পুলিশ সদস্যরা হলে অভিযান চালায়। এ সময় কাউকে পাওয়া না গেলেও হলের অবস্থান করার আলামত পাওয়ায় ৩০১, ৩০২ ও ৩০৩ নম্বর কক্ষ সিলগালা করা হয়।

সহকারী প্রক্টর ড. আবদুর রহিম বলেন, করোনার ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ রয়েছে। এখানে কারো অবস্থান করার সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা