শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ জুন স্কুল-কলেজ খোলার তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেছেন, শিক্ষার্থীরা স্কুলে আসলে সংক্রমণ বেড়ে যেতে পারে।

রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে তিনি এ ইঙ্গিত দেন।

১৩ তারিখ স্কুল-কলেজ খোলার কথা থাকলেও সেটি মনে হয় পিছিয়ে যেতে পারে- এক সাংবাদিক এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, শিক্ষামন্ত্রী মনে হয় সেভাবেই ইঙ্গিত দিয়েছেন। সেটি তাদের বিষয়। অবশ্য উনি বলেছেন যে করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না।

সংক্রমণের হার ৫ শতাংশে না নামা পর্যন্ত বিধিনিষেধ থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন।’

তিনি বলেন, ‘স্কুল কলেজ খোলার বিষয়ে আমরা আরও বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা-ভাবনা করছি। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে। তাদের সেরকম ফ্রিডম দেওয়া হচ্ছে। অনলাইন ক্লাস ও পরীক্ষা চলমান আছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। যখন তারা স্কুলে আসবে, সংক্রমণ দ্রুত বেড়ে যেতে পারে। এত ঘনবসতিপূর্ণ একটি দেশে যে করোনা নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে পেরেছি, এটি সম্ভব হয়েছে কয়েকটি নির্দেশনা বা বিধিনিষেধের কারণে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা