শিক্ষা

হাবিপ্রবি খুলে দেওয়ার দাবিতে আল্টিমেটাম

মোহাম্মদ তানভীর হোসাইন: করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষা-প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিয়ে স্থগিত পরীক্ষা গুলো নেয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখ ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, স্থগিত পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরো বেশ কিছু দাবি নিয়ে তাঁরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মাধ্যম করে বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করা। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া। অতিদ্রুত প্রত্যাক শিক্ষার্থীকে করোনা ভ্যাক্সিনের আওতায় আনা। সেশনজটের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত মার্চ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে যখন জোরালোভাবে আন্দোলন শুরু হয় তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন, ১৭ মে হল ও ২৪ মে ক্যাম্পাস খুলে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করা হবে। কিন্তু আজ আমরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে রাস্তায় মানববন্ধন করছি।

এখন আমাদের ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তে পরে গেছে। শিক্ষার্থীদের বড় অংশই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। শিক্ষাজীবন শেষে পরিবারের হাল ধরতে হয়। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সাধারণ শিক্ষার্থীদের দুর্দশা চরমে পৌঁছেছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। দয়া করে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সবার স্থগিত পরীক্ষা গুলো দ্রুত নিন।

তারা আরও জানান, ৪৮ ঘন্টা সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা না হলে আমরা শিক্ষা-প্রতিষ্ঠান খোলার আন্দোলনকে আরও বেগবান করবো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা