শিক্ষা

রাবিতে নিয়োগ পেলেন ৪৭ ছাত্রলীগ নেতাকর্মী

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য দেওয়া নিয়োগে ১৩৭ জনের মধ্যে ৪৭ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী নিয়োগ পেয়েছেন। যাদের অধিকাংশই নিয়োগ দেওয়া হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে।

নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান ও সাবেক কমিটির ৩১ জন নেতাকর্মী, মহানগর ছাত্রলীগের ৯ জন, এছাড়া জেলা ছাত্রলীগ ও যুবলীগের ৭ নেতাকর্মী।

এর মধ্যে ফিশারিজ বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাাদক তাসকিন পারভেজ, কর্মকর্তা পদে ৫ জনের মধ্যে রাবি ঘাদানিকের সাবেক সভাপতি মতিউর রহমান, রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন, রাজশাহী জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক সোনিয়া তাসনীম, রাবি ছাত্রলীগ কর্মী তারিফুজ্জামান, মুন্নুজান হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা।

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পেয়েছেন ৪১ জন। এর মধ্যে সিনিয়র সহকারী পদে ১ জন, ১৭ জন উচ্চমান সহকারি পদে, ১২ জন নিম্নমান সহকারি পদে নিয়োগ পেয়েছেন। এছাড়া বাকি

যারা হলেন, রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি মাহফুজ আল আমিন, সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, তৌহিদ মুর্শেদ, ছানোয়ার হোসেন, রাসেল, ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান সুমন, সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, ফিরোজ মাহমুদ, মাসুদ রানা, সাবেক ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক টগর মো. সালেহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদ।

এছাড়া রাবি ছাত্রীগের সদস্য বোরহান উদ্দীন খান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আজিম বিন কামাল, মতিহার হলের সাবেক সহ-সভাপতি শামীম রেজা, সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুন্নুজান হলের সহ-সভাপতি সোনিয়া ইসলাম।

জিয়া হলের সহ-সভাপতি আরিফ, রাবি ছাত্রলীগের কর্মী অনিক মাহমুদ বনি, শারমিন আক্তার, রোকসানা আক্তার, আরশাদী আব্বাস, সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি রকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক কামরুন নাহার কেয়া, তাপসী রাবেয়া হল ছাত্রলীগের সদস্য রাহেমা খাতুন, রোকেয়া হল ছাত্রলীগের সদস্য আবু সালেহা সুরাইয়া খানম ইফতি। এসএম হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু জাফর, রাবি ছাত্রলীগের সদস্য মোশারফ হোসেন।

এছাড়া মতিহার থানা ছাত্রলীগের সদস্য নবাব আলী, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলিমুল হাসান সজল, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক। ৩০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান, ২৬ নং ওয়ার্ড যুবলীগের সদস্য মাহফুজুর রহমান, মতিহার থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য জাকারিয়া ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সদস্য মুক্তার হোসেন, ৩০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক কর্মী গোলাম সারওয়ার নিয়োগ পেয়েছেন।

ওই তালিকার নিচের দিকে লেখা আছে, এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী অঞ্চলের আওয়ামীলীগের নিবেদিত পরিবার, মুক্তিযোদ্ধাদের পরিবার এবং মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিসহ মোট ১৩৭ জন শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা