শিক্ষা

নোবিপ্রবিসাসের আয়োজনে দিনব্যাপী চিত্র প্রদর্শনী

মো. ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী "খবরের পাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ" শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ও বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত ৫০টি খবর পাতার আংশিক চিত্র প্রদর্শন করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকালে নোবিপ্রবি প্রশান্তি পার্কে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনী শেষে প্রধান অতিথির বক্তব্যে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন৷

তিনি বলেন, এখানে স্বাধীনতা যুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চিত্র রয়েছে। এসব আয়োজন সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় আরো উদ্ভুদ্ধ করে তুলবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি। এসময় অন্যান্যদের মধ্যে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্স সায়েন্স এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, বঙ্গমাতা হলের প্রভোস্ট শাহীন কাদির ভূঁইয়া এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন সহ নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী "খবরের পাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ " শীর্ষক চিত্র প্রদর্শনীটি সকাল ১০ টা ৩০ এ শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হয়। দিনব্যাপী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল গোটা চিত্র প্রদর্শনীটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা