শিক্ষা

রাজধানীর মহাখালীতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকায় ৪ দফা দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার পর থেকেই ধীরে ধীরে জড়ো হয়ে সড়কে নেমে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মেডিকেল শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. করোনা মহামারিতে প্রুফ না নেওয়া। ২. অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরু করা। ৩. স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা। ৪. কোন শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নেওয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মহাখালীর সঙ্গে সংযুক্ত প্রতিটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সব সড়কে চলাচলকারী মানুষ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলে দুপুর ২টার দিকে তারা সড়ক ছেড়ে যায়। এরপরই সড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা