ছবি: সংগৃহিত
শিক্ষা

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এর আগে গত ২৯ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচিতে অংশগ্রহণ সহজ করতে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনলাইন নিবন্ধন বুথ স্থাপন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি নিবন্ধনের সুযোগ পাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে নতুন সেশন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর কার্যক্রম।

নতুন সেশনের আওতায় আগামী সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে ১০টি ক্রীড়া ইভেন্টের প্রতিযোগিতা শুরু হবে। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম ১ জুলাই শুরু হয়েছে এবং তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত নির্দেশনায় দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের দ্রুত নিবন্ধন বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করতে একজন করে শিক্ষককে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীর মোট সংখ্যা, নিবন্ধন সম্পন্নকারী শিক্ষার্থীর সংখ্যা এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য নির্ধারিত ছকে আগামী ৪ আগস্টের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মু. গোলাম মোস্তফা স্বাক্ষরিত পৃথক এক চিঠিতে জানানো হয়েছে, শুধু সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নয়, উপজেলা পর্যায়ের সব মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের কার্যালয় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়েও অনলাইন নিবন্ধন বুথ স্থাপন করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা