ছবি: সান নিউজ
শিক্ষা

দিবাকরকাঠী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

এস. এম. রেজাউল করিম, ঝালকাঠি

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও দিবাকরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। দীর্ঘদিন পর নিজ নিজ শৈশবের স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গনে ফিরে এসে স্মৃতিচারণ, আনন্দ ও আবেগে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। এতে পুরো প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও আবেগময় পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের রীতি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে দিনের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. এনামুল কবীর রেজভী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই বিদ্যালয় আমাদের শৈশবের স্মৃতি, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। এখান থেকেই আমরা মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা অর্জন করেছি। আজকের এই পুনর্মিলনী আমাদের সবাইকে আবারও এক সুতোয় বেঁধেছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক বন্ধন তৈরি হয়েছে, তা ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দিনের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। আনন্দ-উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় এই স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের পুনর্মিলনীর ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা