ছবি: সংগৃহীত
শিক্ষা

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

সান নিউজ অনলাইন

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই কর্মসূচির ঘোষণা দেয়।

এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশি লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষক আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকেও গরম পানি ছোড়া হয়।

সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। বিকেলে মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ হামলা চালিয়েছে। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন, দুজনকে আটক করা হয়েছে।”

অন্যদিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ বাধা দেয়, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ছত্রভঙ্গ করা হয়।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা