সংগৃহীত ছবি
শিক্ষা

ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

জিসান নজরুল, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য সকল বিভাগকে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত অফিসে আদেশে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন : পুলিশে চাকরি পাচ্ছেন আহতদের ১০০ জন

অফিস আদেশে বলা হয়েছে, জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গৌধবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগষ্ট মাসের এই আন্দোলন শুধুমাত্র দাবী পূরণের লড়াই ছিলনা। ছিল জনগনের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব। এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, শিক্ষামন্ত্রনালয় এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে, মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট। ওই পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজসহ ইতিহাসমূলক কোর্সে একটি পরিবারের ইতিহাস পড়ানো হতো। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পরেও এখনো সেসকল ইতিহাস পড়ানো হচ্ছে। পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা চাই পাঠ্যসূচিতে থাকা বিকৃত ইতিহাস পরিবর্তন করে একটি নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করা হোক।

আরও পড়ুন : অবৈধ যানের বিরুদ্ধে অভিযান

তিনি আরও বলেন, বিভাগগুলোর কমিটি অব কোর্সেস এর সভা করে অতিদ্রুত এটি বাস্তবায়ন করতে হবে। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করেছি। তিনি জুলাইয়ের ইতিহাস পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা