সংগৃহীত ছবি
শিক্ষা

তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় কি না, তা নিয়ে আগামী ৭দিনের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে ইতিবাচক বিবেচনা করে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন : সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধিদল জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তে আমরা খুশি। সেজন্য আপাতত রাজপথে কোনো কর্মসূচিতে থাকছি না আমরা।

আরও পড়ুন : ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

এদিকে, বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া খুব কঠিন। তবে ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত সোমবার (১৮ নভেম্বর) শিক্ষার্থীরা মহাখালী রেলগেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। এ অবরোধ থেকে ট্রেনে ইট-পাথর ছোড়ারও ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। টানা ৫ ঘণ্টা অবরোধ শেষে বিকাল ৪টায় তারা কর্মসূচি শেষ করে ফিরে যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা