সংগৃহীত ছবি
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বাড়ল এলপিজির দাম

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর জীবন-জীবিকা ও দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ জড়িত। এই স্থাপনার ভাব-গাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তদসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ নোটিশ জারি করা হলো।

আরও পড়ুন : চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে

অন্যদিকে, চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা