সংগৃহীত ছবি
শিক্ষা

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেনের মৃত্যুর ঘটনায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: পবিপ্রবির নতুন উপাচার্য রফিকুল

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এতে নিহতের সহপাঠীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচ দফা দাবি দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো- সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ দোষীদের শাস্তি নিশ্চিত করা, নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেনের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত মহাসড়ক সংস্কার করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস শিডিউলে কুমারখালী পর্যন্ত বাস দেওয়ার দাবি জানাই। সেই সঙ্গে রাস্তা সংস্কারের দাবি জানাই। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ এভাবে ঝরে যাবে এটা মেনে নেওয়া যায় না। আমরা ক্ষতিপূরণসহ ৫ দফা দাবির বাস্তবায়ন দেখতে চাই।

কুষ্টিয়া হাইওয়ের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ৫ দফা দাবির মধ্যে ৩ টি দাবি আমরা পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করব। সেগুলো হলো- দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা, নিরাপদ সড়ক এবং ট্রাফিক আইন বাস্তবায়ন। এ ছাড়া বাকি দুইটি দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূরণ করতে পারবে। এ ছাড়া এ ঘটনায় ট্রাক এবং সিএনজি চালকের নামে মামলা দায়ের করা হয়েছে। কুমারখালি থানায় মামলা নং ১৯,সড়ক পরিবহন আইন-২০১৮. ধারা ৯৮/১০৫।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা