সংগৃহীত ছবি
শিক্ষা

বিক্ষোভকারীদের সরিয়ে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইসিবি চত্বরে জড়ো হওয়া ১দল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুড়ছিল বলে অভিযোগ তোলা হয়। এরপর পুলিশ তাদের সরিয়ে দিয়েছে এবং কয়েকজনকে আটক করেছেন।

সোমবার (২৯ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩০

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর সোমবার (২৯ জুলাই) রাজধানীর বেশ কিছু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল।

এ সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক রোববার (২৮ জুলাই) ১ ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। ঠিক এরপরই অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানায়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪

এদিকে ঢাকার ৮টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই ৮ স্থান হচ্ছে- রাজধানীর সায়েন্সল্যাব, নর্থ সাউথ ইউনিভার্সিটির ৮ নম্বর গেট, প্রেসক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর ১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। এরপর সোমবার সকাল থেকেই এ সকল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা