সংগৃহীত ছবি
শিক্ষা

ইবিতে গাছ পাচারের ঘটনায় তদন্ত কমিটি

জিসান নজরুল, ইবি : ক্যাম্পাস বন্ধকালীন সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার কম্পিউটার অপারেটর ফরিদুল ইসলামের বিরুদ্ধে গাছের গুঁড়ি ও খড়ি পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রাথমিকভাবে প্রমাণও পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে ওই কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক করা হয়েছে।

আরও পড়ুন : স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ

সোমবার (১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এস্টেট অফিসের ওই কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বন্ধকালীন সময়ে ইবি ক্যাম্পাস হতে গাছের গুড়ি ও খড়ি নিয়ে যাওয়ার বিষয়ে যাচাই বাছাই করে রিপোর্ট পেশের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে এতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক ও অর্থ ও হিসাব বিভাগের উপ-রেজিস্ট্রার আসাদুজ্জামানকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটিতে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু সদস্য হিসেবে রয়েছেন।

আরও পড়ুন : ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নিতে নির্দেশ

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মেহের আলী বলেন, এ বিষয়ে একটি চিঠি হাতে পেয়েছি। আজ কর্মবিরতি থাকায় বিষয়টি নিয়ে বসতে পারিনি। শীঘ্রই কমিটির বাকি সদস্যদের নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা