ছবি: সংগৃহীত
শিক্ষা

ভোলায় ক্ষুদে বিজ্ঞানীদের ঢল

ভোলা প্রতিনিধি: ভোলায় ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় দর্শনার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের ঢল নেমেছে।

আরও পড়ুন: এসএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

শনিবার (১১ মে) বিকেলে শহরের বাংলা স্কুল মাঠ চত্বরে এ মেলা শুরু হয়। মেলার উদ্ধোধন করেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।

আয়োজকরা বলছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ পাবে। যার মধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে পারবে।

মেলায় গিয়ে দেখা গেছে, কোমলমতি শিক্ষার্থীদের কেউ তৈরি করেছে গ্রীন হাউজ, ওয়ার্টার এলাম, পানি-বাতাস দূষণ যন্ত্র ও ঝুঁকিমুক্ত নৌযান বা প্যারাবলিক সৌরচুলা। কেউ বা দুর্ঘটনা রোধের সংকেত যন্ত্র উদ্ভাবন করেছে।

আরও পড়ুন: ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

এ যেন ক্ষুদে বিজ্ঞানিদের মেলা বসছে, যা দেখতে ভীড় জমাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ বছর মেলার প্রতিপাদ্য ছিল 'বিজ্ঞান ও প্রযুক্তি' উদ্ভাবনেই সমৃদ্ধি।

বিজ্ঞানের এসব উদ্ভাবন ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রারা মান উন্নয়ন ও সহজ হবে বলে মনে করছে ক্ষুদে শিক্ষার্থীরা।

শুধু তাই নয়, এ মেলাকে কেন্দ্র করে উদ্ভাবনের পাশাপাশি শিক্ষার্থী ও দর্শনার্থীরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের সাথে পরিচিত হচ্ছেন বলে মনে করছেন আয়োজকরা।

আরও পড়ুন: এবার গ্লোবাল রাউন্ডে ইন্টারন্যাশনাল স্কুল

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ভোলার জেলা প্রশাসন ২ দিনের এ মেলার আয়োজন করেছে। মেলায় ২৮ টি স্টল বসছে। আজ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা